দর্জি | Darji

Darji written by Kaberi Ghosh

একবার কোন এক পুলিশ কনস্টেবল রাত্রে ডিউটিতে বেরিয়েছে। ঘুরতে ঘুরতে সে একটা বাড়ির ভেতর থেকে দুটো গলার আওয়াজ পেয়ে থেমে গেল। এত রাত্রে কি হচ্ছে। ভেবে সে ভালো করে কথাগুলো শুনতে লাগল। 

১ম জন – হাতটা কাটলি তো 

২য় জন – হ্যাঁ 

১ম জন – বাঃ সুন্দর কাটা হয়েছে। এবার গলা কাট। 

২য় জন – না মামা। আমার ভয় করছে। আমি পারবো না। 

২য় জন – আরে অত ভয় পাবার কি আছে? চটপট কেটে ফেল। 

এই পর্যন্ত শুনেই তো কনস্টেবলের গলা শুকিয়ে গেল। সে সেখান থেকে এক দৌড়ে থানায় গিয়ে হাজির। 

ঐ কনস্টেবলের কথা শুনে ইনস্পেক্টর অফিসার সঙ্গে সঙ্গে পুলিশ নিয়ে বাড়ি ঘেরাও করে ফেলল। দরজায় কয়েকবার ধাক্কা দিতেই ঘুম ঘুম চোখে এক ভদ্রলোক দরজা খুলে বেরিয়ে এলেন। কি হয়েছে?

অফিসার – ‘এই বাড়িতে একজনের গলা কেটে নৃশংস ভাবে খুন করা হয়েছে। আমাদের এই কিনস্টেবল নিজের কানে শুনেছে।’

ভদ্রলোক – ‘খুন হয়েছে? এই বাড়িতে? কিন্তু আমি আর আমার ভাগ্না ছাড়া এই বাড়িতে কেউ থাকে না।’

অফিসার – ‘তাহলে তোমরাই অন্য কারো গলা কেটেছো?’

ভদ্রলোক – ‘গলা কাটা? ও তাই বলুন। আমিই আমার ভাগ্নাকে গলা কাটা শিখেছিলাম।’

অফিসার – ‘মানে?’

ভদ্রলোক – মানে আমি তো দর্জি, তাই ভাগ্নাকে জামার কাটিং শেখাছিলাম। 

Darji written by Kaberi Ghosh

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.