মা দূর্গা আসছে?
জয় জয় দূর্গা মাইকি 
আসার আগে মারছ যখন
এসে তুমি করবে কি?
বন্যার জলে চারিদিক ভাসছে -
কত মানুষ মরছে
কতজন খাবি খাচ্ছে।
আসছো মাগো নৌকা চেপে -
কোন কিছুই পাচ্ছি না ভেবে ,
রাখবো কোথায়, সেবার হবে কি?
ভাসছে ঘর, ভাসছে বাড়ী
ভাসছে খামার ভাসছে জায়গা জমি।
শোন মাগো শোন মন দিয়ে
আসতে তোমায় হবে না
মাগো ছেলে মেয়ে নিয়ে।
জয় দূর্গা মাইকি জয়
যাদের পকেটে আছে টাকা
তাদের নাইকো ভয় ,
মাগো তাদের কাছে যাও -না-
করো নানান বায়না
দেবে তোমার মনটি ভরে ,
রাখবে তোমায় যতন করে ;
দেখবে তুমি কালো টাকায়
আনন্দ কেমন হয়।
বলো সবে জয় দূর্গা মাইকি জয়।।
কলেরা, ডেঙ্গু ম্যালেরিয়াতে
মরছি আমরা সবাই
মাগো, সারারাত পার্টি করে -
সকালে তুলবে হাই ।
আমরা সবাই মরিবাঁচি
মাগো তোমার তাতে কি?
বল সবাই জয় জয়
জয় দূর্গা মাইকি।

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.