সুস্থ সন্তান

গর্ভবতী মায়েদের প্রথম হল শিক্ষা –
দুই মাসেতে ‘ইউরিন’ করবে অবশ্যই পরীক্ষা।
৩ মাসেতে প্রথম টিকা নেবে হেসে হেসে,
২য় টিকা নেবে তুমি ৪ মাসেতে এসে ।
আয়রন বড়ি একটি করে খাবে খাওয়ার পরে –
পুষ্টিকর খাদ্য খাবে যতটা পেটে ধরে।
বমি আর অনিচ্ছাকে করো না তুমি ভয়,
সুস্থ্য সন্তান পেতে গেলে করবে এদের জয়।
লাবণ্যবতী হবে তুমি জল যদি খাও বেশী –
তোমার সন্তানের গায়ে হবে না মাসিপিসি।
মাসে মাসে করবে ‘চেকআপ’ ৩ থেকে ৭ মাসে –
১৫ দিন অন্তর ‘চেকআপ’ করবে, পড়লে ৯ মাসে।
রেজিস্ট্রেশন কার্ড হবে, সুগার আছে কিনা –
ওজন হবে মাপা আর ব্লাডপ্রেসার জানা,
হিমোগ্লবিন কত তোমার জানবার ইচ্ছা আছে ?
যেতেই হবে হাসপাতালে ডাক্তার বাবুর কাছে।
আরামে বিশ্রামে থাকবে তুমি পেটভরে খেলে,
সংসারেতে আসবে সুখ সুস্থ্য সন্তান পেলে।।

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.