মশা

মশা :

অ্যানোফিলিস, কিউলেক্স, এডিস এই তিন মশা খুব ভালো বন্ধু ছিল। একদিন এরা তিনজনে মিলে একটা সভা বসালো। এরা সভা বসিয়ে তিনজনে মিলে একটা আলোচনা করলো যে, যখন মানুষ মহাদেবের কাছে প্রার্থনা করে, তখন মহাদেব মানুষদের প্রার্থনায় খুশি হয়ে সে যা চায় তাই দেন। তখন সেই তিনটি মশা ভাবল যে, আমরা মহাদেবের কাছে প্রার্থনা করলে যদি মহাদেব আমাদের প্রার্থনায় খুশি হয়ে যান, তাহলে আমরা যা বর চাইবো তাই নিশ্চই দেবে আমাদের। যেমন বলা  তেমন কাজ…সবাই মিলে ঠিক করলো এবং না না কথা বার্তার মধ্যে দিয়ে আলোচনা শুরু করলো

অ্যানোফিলিস- উফ এই অত্যাচার তো আর সোজ্জো কোরা যায় না কি বলিস ভাই।

কিউলেক্স- যা বলিছিস ভাই রোজ রোজ সেই এক ঘটনা।

এডিশ- মশা বলে কি আমরা মানুষ নয়  ।

অ্যানোফিলিস- ব্যাটা মানুষরা ভগবানের কাছে যা চাই তাই পায়।

কিউলেক্স- আমারও ভগবানের কছে বর চাইবো।

এডিশ- কিন্তু তার জননো আমার এক কাঠোর প্রার্থনা করতে হবে।…তোরা রাজি তো?

একসাথে সবই- হ্যাঁ হ্যাঁ রাজি রাজি।

তখন তিনটি মশা প্রার্থনা করল মহাদেবের কাছে তিনটি মশার প্রার্থনা খুশি হলেন,তখন মহাদেব বললেন যে, “বলো তোমরা কি বর চাও”?

তখন ওই তিনটি মশার মধ্যে এডিস বলল যে, 

মহাদেব আমরা যেন মানুষদের কামড়ালে মানুষের মৃত্যু হয়।

তখন মহাদেব ভাবলেন যে মানুষ যদি মশার কামড়ে মরে যায় তখন গোটা পৃথিবীতে মানুষের কোনো অস্তিত্বই থাকবে না। তখন আমার পুজো করবে কে?

তাই মহাদেব মশাদের কে বর দিলেন যে,

তোমার কামড়ে মানুষের ক্ষতি হবে ঠিকই কিন্তু মানুষের এক থাপ্পড়ে তোমাদের মৃত্যু হবে। 

এই বর দিলেন মহাদেব তাদেরকে, তিনটিমশা এই বর নিয়েই চলে গেল। আর তারপর থেকেই মানুষের একটা থাপ্পড়েই মশাদের মৃত্যু ঘটে।

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.